বাংলা - সূরা আল-বুরুজ - পবিত্র কুরআন

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-বুরুজ

Choose the reader


বাংলা

সূরা আল-বুরুজ - Verses Number 25
إِذَا السَّمَاءُ انشَقَّتْ ( 1 ) আল-বুরুজ - Ayaa 1
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ( 2 ) আল-বুরুজ - Ayaa 2
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ( 3 ) আল-বুরুজ - Ayaa 3
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ( 4 ) আল-বুরুজ - Ayaa 4
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ( 5 ) আল-বুরুজ - Ayaa 5
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ( 6 ) আল-বুরুজ - Ayaa 6
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ( 7 ) আল-বুরুজ - Ayaa 7
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ( 8 ) আল-বুরুজ - Ayaa 8
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا ( 9 ) আল-বুরুজ - Ayaa 9
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ( 10 ) আল-বুরুজ - Ayaa 10
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ( 11 ) আল-বুরুজ - Ayaa 11
সে মৃত্যুকে আহবান করবে,
وَيَصْلَىٰ سَعِيرًا ( 12 ) আল-বুরুজ - Ayaa 12
এবং জাহান্নামে প্রবেশ করবে।
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ( 13 ) আল-বুরুজ - Ayaa 13
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ ( 14 ) আল-বুরুজ - Ayaa 14
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا ( 15 ) আল-বুরুজ - Ayaa 15
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ ( 16 ) আল-বুরুজ - Ayaa 16
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
وَاللَّيْلِ وَمَا وَسَقَ ( 17 ) আল-বুরুজ - Ayaa 17
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ ( 18 ) আল-বুরুজ - Ayaa 18
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ( 19 ) আল-বুরুজ - Ayaa 19
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ( 20 ) আল-বুরুজ - Ayaa 20
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ ( 21 ) আল-বুরুজ - Ayaa 21
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ ( 22 ) আল-বুরুজ - Ayaa 22
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ( 23 ) আল-বুরুজ - Ayaa 23
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ( 24 ) আল-বুরুজ - Ayaa 24
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ( 25 ) আল-বুরুজ - Ayaa 25
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

বই

  • ইসলামের দায়ীদের প্রতি পয়গামএটি একটি মূল্যবান বই, এতে দাওয়াতের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/172556

    Download :ইসলামের দায়ীদের প্রতি পয়গামইসলামের দায়ীদের প্রতি পয়গাম

  • রাসূল যেভাবে রমজান যাপন করেছেনরাসূল যেভাবে রমজান যাপন করেছেন : তাকওয়া অর্জন সিয়াম সাধনার মুখ্য উদ্দেশ্য। আত্মার পরিশুদ্ধি, পার্থিবতায় সর্বাঙ্গ আরোপন থেকে চেতনা ও মনোজগত বিমুক্তিকরণ, বস্তুকেন্দ্রিকতার রাহুগ্রাস থেকে নিজেকে স্বাধীন করে পরকালমুখীনতা সার্বক্ষণিক চর্চা ও লালন সুগম করে দেয় তাকওয়া অর্জনের পথ-পথান্তর। তবে তার জন্য শর্ত হল, সিয়াম সাধনার প্রতিটি ক্ষণ যাপিত হতে হবে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম-সাধনার উসওয়া-আদর্শ ( চেতনায়, অনুভূতিতে. আন্তর ও বহির আচরণে) সার্বক্ষণিকভাবে জাগ্রত রেখে। রাসূল যেভাবে রমজান যাপন করেছেন বইটি সিয়াম পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ উসওয়া আদর্শকে তুলে ধরেছে তথ্যবহুল আলোচনায়, বইটি সিয়াম পালনকারীর জন্য নতুন এক দ্বিগন্ত উন্মুক্ত করবে বলে আমাদের বিশ্বাস।

    সংকলন : ফায়সাল বিন আলী আল-বাদানী

    সম্পাদক : নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    অনুবাদক : কাউসার বিন খালিদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/54934

    Download :রাসূল যেভাবে রমজান যাপন করেছেনরাসূল যেভাবে রমজান যাপন করেছেন

  • সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থীসঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী: এটি আল্লামা শাইখ আবদুল আযীয ইবন বায রহ. এর একটি ভাষণ, যাতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মৌলিক আকীদা-বিশ্বাস তুলে ধরেছেন। কারণ, কুরআন ও সুন্নাহ থেকে এটাই জানা যায় যে, কোন কথা ও কাজ তখনই শুদ্ধ ও গ্রহণযোগ্য হবে যখন তা সহীহ আকীদার উপর ভিত্তি করে সংঘটিত হবে, যদি আকীদা অশুদ্ধ হয়, তখন এর উপর ভিত্তি করে যা কিছু সংঘটিত হবে সবই বাতিল বলে গণ্য হবে।

    সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/344664

    Download :সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থীসঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী

  • সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থীসঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী: এটি আল্লামা শাইখ আবদুল আযীয ইবন বায রহ. এর একটি ভাষণ, যাতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মৌলিক আকীদা-বিশ্বাস তুলে ধরেছেন। কারণ, কুরআন ও সুন্নাহ থেকে এটাই জানা যায় যে, কোন কথা ও কাজ তখনই শুদ্ধ ও গ্রহণযোগ্য হবে যখন তা সহীহ আকীদার উপর ভিত্তি করে সংঘটিত হবে, যদি আকীদা অশুদ্ধ হয়, তখন এর উপর ভিত্তি করে যা কিছু সংঘটিত হবে সবই বাতিল বলে গণ্য হবে।

    সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/344664

    Download :সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থীসঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী

  • কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রমপ্রবন্ধটিতে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব, তাঁর দা‘ওয়াহ এর পদ্ধতি ও কার্যক্রম এবং তাঁর দাওয়াত থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়সমূহ স্থান পেয়েছে।

    সংকলন : মো: আব্দুল কাদের

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/384028

    Download :কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রমকুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম