পবিত্র কুরআন » বাংলা » বই » সুন্নতের আলো ও বিদআতের আঁধার
সুন্নতের আলো ও বিদআতের আঁধার
বর্তমান সমাজে নানা রঙ্গের ও ধরন-ধারণের বিদয়াতের ছড়াছড়ি দেখা যায়। ইসলামের মৌল ধারার সাথে এসবের আদৌ কোনো সম্পর্ক নেই। বর্তমান সমাজে যেসব বিদয়াত বেশি প্রসিদ্ধি পেয়েছে সেগুলোকে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। বিদয়াতগুলো উন্মোচিত করার সাথে সাথে তার পাশাপাশি সুন্নত কী তাও তুলে ধরা হয়েছে।সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
অনুবাদক : সিরাজুল ইসলাম আলী আকবর
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/228837
বই
- আযান ও ইকামতআযান ও ইকামত: লেখক এ কিতাব সম্পর্কে বলেন: “এ বইটি একটি ছোট পুস্তিকা, এতে আমি অতি সংক্ষেপে আযান ও ইকামতের হুকুম, অর্থ, ফযিলত, নিয়ম-পদ্ধতি, মুয়াজ্জিনের আদব, আযান ও মুয়াজ্জিনের শর্তসমূহ, সুবহে সাদেকের পূর্বে প্রথম আযান, কাযা ও দুই সালাত এক সাথে আদায় করার সময় আযান ও ইকামতের বিধান, মুয়াজ্জিনের জবাব দেয়ার ফযিলত, আযানের পর মসজিদ থেকে বের হওয়ার হুকুম এবং আযান ও ইকামতের মাঝখানে বিরতি ইত্যাদি বিষয়গুলো দলিলসহ আলোচনা করার প্রয়াস পেয়েছি।
সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/356834
- কুরআন-হাদিসের আলোকে সুদের ক্ষতি-অপকার-কুপ্রভাববইটিতে নিম্নবর্ণিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে : (১) ইসলামপূর্ব সুদ (২) ইসলামের দৃষ্টিতে সুদ (৩) প্রচলিত সুদের হুকুম (৪) সুদের ক্ষতি-অপকার ও কৃপ্রভাব।
সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
অনুবাদক : আলী হাসান তৈয়ব
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/191664
- হজ্জ, উমরা ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো’আ সহ]আলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজ্জ, উমরা ও যিয়ারতের সঠিক পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি মাসনূন কিছু দো’আ উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/373492
- সংক্ষিপ্ত হজ উমরা ও যিয়ারতসংক্ষিপ্ত হজ্জ উমরা ও যিয়ারত: এ গ্রন্থখানিতে হজ উমরা ও যিয়ারত সংক্রান্ত কাজসমূহের দলীলভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। সর্ব-সাধারণের উপযোগী করে সহজ করে রচনা করা হয়েছে। এটি মূলত কয়েকজন গবেষকের সম্মিলিত প্রচেষ্টার সংক্ষিপ্ত রূপ। এ গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া-গবেষক ও সম্পাদক হিসেবে এবং নুমান আবুল বাশার, ড. এটি এম ফখরুদ্দীন ও আলী হাসান তৈয়ব। তারা এ গবেষণা কর্মটি করার পেছনে যথেষ্ট শ্রম দিয়েছেন। তাছাড়া ড. আবদুল জলীল- যিনি ইসলামিক ফাউণ্ডেশনের একজন গবেষকও – তিনি গ্রন্থটি আদ্যোপান্ত ভাষাগত দিকগুলো সম্পাদনা করেছেন। গ্রন্থটি সম্পর্কে আমরা এটুকু বলতে পারি যে, বাংলাভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এ সংক্রান্ত সবচেয়ে সুন্দর গ্রন্থ।
সংকলন : নুমান বিন আবুল বাশার - আলী হাসান তৈয়ব - এ টি এম ফখরুদ্দীন
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/373500
- সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও আদববক্ষ্যমাণ গ্রন্থে সুন্নতের অনুসরণ-বাস্তবায়ন ও সুন্নতের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ সম্বলিত আয়াত ও হাদীস সন্নিবেশিত করা হয়েছে। প্রতিটি আয়াত ও হাদীসে উল্লিখিত আহকাম, মাসায়েল ও আদবের প্রতিও অত্যন্ত চমৎকারভাবে আলোকপাত করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/321527












