বাংলা - সূরা আল-কদর

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-কদর

বাংলা

সূরা আল-কদর - Verses Number 19
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ( 1 ) আল-কদর - Ayaa 1
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ( 2 ) আল-কদর - Ayaa 2
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ( 3 ) আল-কদর - Ayaa 3
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ( 4 ) আল-কদর - Ayaa 4
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ ( 5 ) আল-কদর - Ayaa 5
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ ( 6 ) আল-কদর - Ayaa 6
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
أَن رَّآهُ اسْتَغْنَىٰ ( 7 ) আল-কদর - Ayaa 7
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ ( 8 ) আল-কদর - Ayaa 8
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ ( 9 ) আল-কদর - Ayaa 9
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
عَبْدًا إِذَا صَلَّىٰ ( 10 ) আল-কদর - Ayaa 10
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ ( 11 ) আল-কদর - Ayaa 11
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ ( 12 ) আল-কদর - Ayaa 12
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ ( 13 ) আল-কদর - Ayaa 13
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ ( 14 ) আল-কদর - Ayaa 14
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ ( 15 ) আল-কদর - Ayaa 15
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ( 16 ) আল-কদর - Ayaa 16
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
فَلْيَدْعُ نَادِيَهُ ( 17 ) আল-কদর - Ayaa 17
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
سَنَدْعُ الزَّبَانِيَةَ ( 18 ) আল-কদর - Ayaa 18
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ ( 19 ) আল-কদর - Ayaa 19
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

বই

  • ইখলাছ মুক্তির পাথেয়বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাস, ইখলাসের হাকীকত ও মর্যাদা, ইখলাসের আলামত ও উপকারিতা, ইখলাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মাসায়েলের আলোচনা স্থান পেয়েছে। কুরআন সুন্নাহর দলিল সমৃদ্ধ বইটি আমাদের সবার পড়া উচিত।

    সংকলন : ফায়সাল বিন আলী আল-বাদানী

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    Source : http://www.islamhouse.com/p/249735

    Download :ইখলাছ মুক্তির পাথেয়ইখলাছ মুক্তির পাথেয়

  • আল হিসনুল ওয়াকী বা প্রতিরোধক দূর্গআল হিসনুল ওয়াকী বা প্রতিরোধক দূর্গ : আমরা প্রতিদিন যে দোয়াগুলো পাঠ করি, আমল হিসেবে তার গুরুত্ব অসীম। মুসলমানের আচরণীয় জীবনোন্নয়নের লক্ষ্যে এগুলো অভ্যাসে পরিণত করা অতীব জরুরী। বক্ষ্যমাণ গ্রন্থটি এমনই একটি দোয়ার সংকলন। পাঠকের মনোযোগ কাড়বে আশা করি।

    সংকলন : আব্দুল্লাহ বিন মুহাম্মদ আস সাদহান

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/52896

    Download :আল হিসনুল ওয়াকী বা প্রতিরোধক দূর্গ

  • ইসলামী সভ্যতা ও সংস্কৃতিএ বইটিতে মুসলিম নর-নারীর প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয় কৃষ্টি-কালচার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় স্থান পেয়েছে।

    সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ - আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান

    সম্পাদক : নুমান বিন আবুল বাশার - ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/116950

    Download :ইসলামী সভ্যতা ও সংস্কৃতিইসলামী সভ্যতা ও সংস্কৃতি

  • হৃদয় সম্প্রসারণ (আলেমদের মতবিরোধ নিরসন)কোনো বিষয়ে ইখতিলাফ-মতানৈক্য সৃষ্টি হলে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের আশ্রয়ে যাওয়া প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। বিশেষ করে দীনী মাসায়েলের ক্ষেত্রে ইখতিলাফ-মতানৈক্য হলে উলামা ও ইসলাম প্রচারকদের উচিত হবে একজনের কথাকে অন্যজনের কথার উপর প্রধান্য না দিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিতুল্লাহ ও সুন্নতে রাসূলের আলোকে তার যথার্থ সমাধান বের করা। বক্ষ্যমাণ বইটি এ বিষয়টিকে কেন্দ্র করেই রচিত।

    সংকলন : মুহাম্মদ আলী আশ শাওকানী

    Source : http://www.islamhouse.com/p/221838

    Download :হৃদয় সম্প্রসারণ (আলেমদের মতবিরোধ নিরসন)

  • শী‘আ মতবাদের বিস্তৃতিশীয়া মতবাদের বিস্তৃতি: উম্মতে মুসলিমার জন্য বর্তমানকালের সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে শীয়াদের ফেতনা। তাদের শত্রুতা অপ্রকাশিত। তারা তাদের ফেতনা গোপন করে রাখে। অথচ তারা আহলে সুন্নাতের সবচেয়ে বড় শত্রু। এ গ্রন্থটিতে এ বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে।

    সংকলন : আব্দুল্লাহ আল-মাত্বরাফী

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আব্দুল আলীম বিন কাওসার

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/373484

    Download :শী‘আ মতবাদের বিস্তৃতিশী‘আ মতবাদের বিস্তৃতি

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share