বাংলা - সূরা আত-তূর

পবিত্র কুরআন » বাংলা » সূরা আত-তূর

বাংলা

সূরা আত-তূর - Verses Number 60
وَالذَّارِيَاتِ ذَرْوًا ( 1 ) আত-তূর - Ayaa 1
কসম ঝঞ্ঝাবায়ুর।
فَالْحَامِلَاتِ وِقْرًا ( 2 ) আত-তূর - Ayaa 2
অতঃপর বোঝা বহনকারী মেঘের।
فَالْجَارِيَاتِ يُسْرًا ( 3 ) আত-তূর - Ayaa 3
অতঃপর মৃদু চলমান জলযানের,
فَالْمُقَسِّمَاتِ أَمْرًا ( 4 ) আত-তূর - Ayaa 4
অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ ( 5 ) আত-তূর - Ayaa 5
তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ ( 6 ) আত-তূর - Ayaa 6
ইনসাফ অবশ্যম্ভাবী।
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ ( 7 ) আত-তূর - Ayaa 7
পথবিশিষ্ট আকাশের কসম,
إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُّخْتَلِفٍ ( 8 ) আত-তূর - Ayaa 8
তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ ( 9 ) আত-তূর - Ayaa 9
যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
قُتِلَ الْخَرَّاصُونَ ( 10 ) আত-তূর - Ayaa 10
অনুমানকারীরা ধ্বংস হোক,
الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ ( 11 ) আত-তূর - Ayaa 11
যারা উদাসীন, ভ্রান্ত।
يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ ( 12 ) আত-তূর - Ayaa 12
তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ ( 13 ) আত-তূর - Ayaa 13
যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
ذُوقُوا فِتْنَتَكُمْ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَسْتَعْجِلُونَ ( 14 ) আত-তূর - Ayaa 14
তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ( 15 ) আত-তূর - Ayaa 15
খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ ( 16 ) আত-তূর - Ayaa 16
এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ( 17 ) আত-তূর - Ayaa 17
তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ( 18 ) আত-তূর - Ayaa 18
রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ ( 19 ) আত-তূর - Ayaa 19
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ ( 20 ) আত-তূর - Ayaa 20
বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,
وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ ( 21 ) আত-তূর - Ayaa 21
এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?
وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ ( 22 ) আত-তূর - Ayaa 22
আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ ( 23 ) আত-তূর - Ayaa 23
নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ ( 24 ) আত-তূর - Ayaa 24
আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ قَوْمٌ مُّنكَرُونَ ( 25 ) আত-তূর - Ayaa 25
যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
فَرَاغَ إِلَىٰ أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ ( 26 ) আত-তূর - Ayaa 26
অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ ( 27 ) আত-তূর - Ayaa 27
সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۖ قَالُوا لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ ( 28 ) আত-তূর - Ayaa 28
অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ ( 29 ) আত-তূর - Ayaa 29
অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
قَالُوا كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ ( 30 ) আত-তূর - Ayaa 30
তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ ( 31 ) আত-তূর - Ayaa 31
ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?
قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ ( 32 ) আত-তূর - Ayaa 32
তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ ( 33 ) আত-তূর - Ayaa 33
যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ ( 34 ) আত-তূর - Ayaa 34
যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।
فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ ( 35 ) আত-তূর - Ayaa 35
অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِينَ ( 36 ) আত-তূর - Ayaa 36
এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
وَتَرَكْنَا فِيهَا آيَةً لِّلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ ( 37 ) আত-তূর - Ayaa 37
যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
وَفِي مُوسَىٰ إِذْ أَرْسَلْنَاهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُّبِينٍ ( 38 ) আত-তূর - Ayaa 38
এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
فَتَوَلَّىٰ بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ ( 39 ) আত-তূর - Ayaa 39
অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ ( 40 ) আত-তূর - Ayaa 40
অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ ( 41 ) আত-তূর - Ayaa 41
এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
مَا تَذَرُ مِن شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ ( 42 ) আত-তূর - Ayaa 42
এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।
وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّىٰ حِينٍ ( 43 ) আত-তূর - Ayaa 43
আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ ( 44 ) আত-তূর - Ayaa 44
অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
فَمَا اسْتَطَاعُوا مِن قِيَامٍ وَمَا كَانُوا مُنتَصِرِينَ ( 45 ) আত-তূর - Ayaa 45
অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ ( 46 ) আত-তূর - Ayaa 46
আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ ( 47 ) আত-তূর - Ayaa 47
আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ ( 48 ) আত-তূর - Ayaa 48
আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ( 49 ) আত-তূর - Ayaa 49
আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
فَفِرُّوا إِلَى اللَّهِ ۖ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ ( 50 ) আত-তূর - Ayaa 50
অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۖ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ ( 51 ) আত-তূর - Ayaa 51
তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
كَذَٰلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ ( 52 ) আত-তূর - Ayaa 52
এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
أَتَوَاصَوْا بِهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ ( 53 ) আত-তূর - Ayaa 53
তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنتَ بِمَلُومٍ ( 54 ) আত-তূর - Ayaa 54
অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ ( 55 ) আত-তূর - Ayaa 55
এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ( 56 ) আত-তূর - Ayaa 56
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ ( 57 ) আত-তূর - Ayaa 57
আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ ( 58 ) আত-তূর - Ayaa 58
আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ ( 59 ) আত-তূর - Ayaa 59
অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِن يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ ( 60 ) আত-তূর - Ayaa 60
অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।

বই

  • মসজিদের ইমামদের প্রতি উদাত্ত আহ্বানপ্রবন্ধটিতে মসজিদের ইমামদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়েছে। আর মসজিদে কী কী কার্যক্রম ও অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের হক্ব আদায় করা যায় ও সমাজ সংশোধন করা যায়— তাও বর্ণিত হয়েছে। গ্রন্থটি সংকলন করেছেন ‘আবদুল হামীদ আল-হামদান’।

    সংকলন : আব্দুল আযীয আস সাদহান

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/333029

    Download :মসজিদের ইমামদের প্রতি উদাত্ত আহ্বানমসজিদের ইমামদের প্রতি উদাত্ত আহ্বান

  • কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদআল কোরআনের এ অর্থানুবাদটি অত্যন্ত সহজ-সরল ভাষায় উপস্থাপিত,যাতে ব্র্যাকেট ব্যবহারের মাধ্যমে আল কোরআনের বক্তব্যকে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে।অনুবাদক তার ভূমিকায় অনুবাদকর্মটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বাংলা ভাষায় আল কোরআনের অর্থানুবাদের ইতিহাস, আল কোরআনের বিষয়ভিত্তিক নির্ঘণ্ট ও কোরআন বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সন্নিবেশিত করেছেন।

    অনুবাদক : হাফেজ মুনিরুদ্দীন আহমাদ

    প্রকাশনায় : কুরআনের আলো ওয়েবসাইট : http://www.quraneralo.com

    Source : http://www.islamhouse.com/p/321625

    Download :কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ

  • স্বীকারোক্তি: আমি একজন কবরপূজারী ছিলাম"আমি একজন কবরপূজারী ছিলাম" বইটি একজন কবরপুজারীর আত্মজীবনি যা পড়ে পাঠকমাত্রই উপকৃত হবেন বলে আশা রাখি।

    সংকলন : আব্দুল মুনয়িম আল জাদ্দাবী

    সম্পাদক : মুহাম্মদ মুকাম্মিলুল হক - মুহাম্মাদ মুকাম্মেল হক

    অনুবাদক : মুহাম্মদ আফলাতুন হুসাইন - মুহাম্মাদ আফলাতুন হুসাইন

    Source : http://www.islamhouse.com/p/2658

    Download :স্বীকারোক্তি: আমি একজন কবরপূজারী ছিলাম

  • মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকারমুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকার, ড. আব্দুল্লাহ আল-খাতিরের একটি কালজয়ী বই। মুলত এটি বৃটেনে প্রদত্ত একটি বক্তৃতা। আজকে মুসলিম উম্মাহর সর্বত্র বিপর্যয়কর অবস্থা। সামরিক, রাজনৈতিক, চিন্তা-চেতনায় ও মানসিক দিক দিয়ে তো অবশ্যই। আসল বিপর্যয় শুরু হয় মানসিক দিক থেকে। অত:পর তা ছড়িয়ে পরে সর্বক্ষেত্রে। গ্রন্থাকার এ বিষয়টি সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি একজন মনোবিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ হওয়ার কারণে এর যথাযথ প্রতিকার বিষয়ে আলোচনা করতে প্রয়াস পেয়েছনে এ বইটিতে।

    সংকলন : আব্দুল্লাহ আল খাতির

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    অনুবাদক : মুফতী মুহাম্মদ কেফায়েতুল্লাহ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/66660

    Download :মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকারমুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকার

  • আল কুরআনুল কারীম : সরল অর্থানুবাদসাবলীলতা, বিশুদ্ধতা ও সঠিকতম অর্থ উদ্ধারে আল-কুরআনের এ অনুবাদকর্মটিকে মানোত্তীর্ণ বলে মন্তব্য করেছেন অনেকেই। আরবি ও বাংলা ভাষায় সিদ্ধহস্ত আটজন প্রাজ্ঞ আলেম-গবেষক সম্পন্ন করেছেন অনুবাদকর্মটি। সম্পাদনায় শ্রম দিয়েছেন সহিহ আকীদাসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতজন প্রফেসর। উপদেষ্টা পরিষদে ছিলেন তেরোজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। সে বিবেচনায় অনুবাদকর্মটি বিশুদ্ধতম বললে অতিরঞ্জন হবে না বলে বিশ্বাস। ইসলাম হাউসের সম্মানিত পাঠকদেরকে এ অনুবাদকর্মটি উপহার দিতে পেরে আল্লাহর দরবারে বিনীত শুকরিয়া আদায় করছি।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - হাসান মঈন উদ্দীন - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - মোহাম্মদ মানজুরে ইলাহী - আব্দুল জলীল ইসমাঈল হুসাইন - মুহাম্মাদ শাহজাহাহান আল মাদানী - মো: আব্দুল কাদের

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - চৌধুরী আবুল কালাম আজাদ - কাউসার বিন খালিদ - মুহাম্মাদ মুখতার আহমাদ - আ ন ম হেলালুদ্দীন - আনোয়ার হোসাইন মোল্লা - মুহাম্মাদ মুখতার আহমাদ

    প্রকাশনায় : আল বয়ান ফাউন্ডেশন

    Source : http://www.islamhouse.com/p/263558

    Download :আল কুরআনুল কারীম : সরল অর্থানুবাদআল কুরআনুল কারীম : সরল অর্থানুবাদ

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share