বাংলা - সূরা আল-ফীল

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-ফীল

বাংলা

সূরা আল-ফীল - Verses Number 9
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ( 1 ) আল-ফীল - Ayaa 1
প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ( 2 ) আল-ফীল - Ayaa 2
যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ( 3 ) আল-ফীল - Ayaa 3
সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ ( 4 ) আল-ফীল - Ayaa 4
কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ( 5 ) আল-ফীল - Ayaa 5
আপনি কি জানেন, পিষ্টকারী কি?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ( 6 ) আল-ফীল - Ayaa 6
এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ ( 7 ) আল-ফীল - Ayaa 7
যা হৃদয় পর্যন্ত পৌছবে।
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ ( 8 ) আল-ফীল - Ayaa 8
এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ ( 9 ) আল-ফীল - Ayaa 9
লম্বা লম্বা খুঁটিতে।

বই

  • ইসলামের সচিত্র গাইডইসলামের সচিত্র গাইড: গ্রন্থটিতে বিশেষভাবে ইসলামের বৈজ্ঞানিক অলৌকিকতা যুক্তি-প্রমাণসহ বর্ণিত হয়েছে। সাথে সাথে ব্যক্তি ও সমাজ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। ইসলামী শরী‘আত অনুসরণকারী একজন মুসলিম কী কী উপকার অর্জন করতে পারে, তাও তাতে বিধৃত হয়েছে। এই গ্রন্থটি অমুসলিমদের প্রতি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে রচিত গ্রন্থাবলির শীর্ষে অবস্থান করে নিয়েছে। এ-জন্য বিশেষজ্ঞরা অমুসলিমদের জন্য ইসলামের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে সেই অমুসলিম ব্যক্তির ভাষায় কুরআন মাজীদের অর্থানুবাদ উপহারের পরপরই এই কিতাবটি উপহার হিসেবে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। উপহারের তালিকায় এরপর অবস্থান করে অন্যান্য দাওয়াতী কিতাব।

    সংকলন : আই. এ. ইবরাহীম

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের

    অনুবাদক : মুহাম্মাদ ইসমাঈল জবীহুল্লাহ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/338947

    Download :ইসলামের সচিত্র গাইডইসলামের সচিত্র গাইড

  • প্রশ্নোত্তরে সিয়ামএ বইটিতে প্রশ্নোত্তরের মাধ্যমে সিয়ামের ফজিলত, বিভিন্ন আহকাম ও মাসায়েল বর্ণনা করা হয়েছে।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/175173

    Download :প্রশ্নোত্তরে সিয়ামপ্রশ্নোত্তরে সিয়াম

  • স্বীকারোক্তি: আমি একজন কবরপূজারী ছিলাম"আমি একজন কবরপূজারী ছিলাম" বইটি একজন কবরপুজারীর আত্মজীবনি যা পড়ে পাঠকমাত্রই উপকৃত হবেন বলে আশা রাখি।

    সংকলন : আব্দুল মুনয়িম আল জাদ্দাবী

    সম্পাদক : মুহাম্মদ মুকাম্মিলুল হক - মুহাম্মাদ মুকাম্মেল হক

    অনুবাদক : মুহাম্মদ আফলাতুন হুসাইন - মুহাম্মাদ আফলাতুন হুসাইন

    Source : http://www.islamhouse.com/p/2658

    Download :স্বীকারোক্তি: আমি একজন কবরপূজারী ছিলাম

  • আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)এ বইয়ের কোথাও, কোন ছত্রে, এমন কিছু খুঁজে পাওয়া যাবে না, প্রথাগত ভাষায় যাকে বলা হয় অসত্যের সঙ্গে সত্যের বিতর্ক, কিংবা নিরেট বিশুদ্ধ কালচার, নির্জীব চিন্তা ও জ্ঞানের চর্চা; বরং এ হচ্ছে সদা কল্যাণে ধাবমান এক জীবনময়তা, কিংবা জীবনের প্রতিটি পরতে কল্যাণের বিস্তার। অথবা সাদাকায়ে জারিয়ায় জীবনকে অনন্ত প্রবাহে বিধৌত করণ। এ বই ও তার আলোচনার-সূচনা হতে সমাপ্তি অবধি-এই হচ্ছে একমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    অনুবাদক : কাউসার বিন খালিদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/179354

    Download :আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)

  • দীনে ইসলামে বিদআত : ক্ষতি ও কুপ্রভাবএকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে রয়েছে বিদআতের স্পষ্ট সংজ্ঞা, দীনের ক্ষেত্রে বিদআত ও অন্যান্য ক্ষেত্রে নব আবিষ্কৃত বিষেয়র মধ্যে পার্থক্য নির্ধারণ। ব্যক্তি এ সমাজ জীবনে বিদআতের ক্ষতি ও প্রভাব সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/324730

    Download :দীনে ইসলামে বিদআত : ক্ষতি ও কুপ্রভাবদীনে ইসলামে বিদআত : ক্ষতি ও কুপ্রভাব

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share