বাংলা - সূরা আত-তীন

পবিত্র কুরআন » বাংলা » সূরা আত-তীন

বাংলা

সূরা আত-তীন - Verses Number 8
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ( 1 ) আত-তীন - Ayaa 1
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ( 2 ) আত-তীন - Ayaa 2
আমি লাঘব করেছি আপনার বোঝা,
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ( 3 ) আত-তীন - Ayaa 3
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ( 4 ) আত-তীন - Ayaa 4
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ( 5 ) আত-তীন - Ayaa 5
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ( 6 ) আত-তীন - Ayaa 6
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ ( 7 ) আত-তীন - Ayaa 7
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب ( 8 ) আত-তীন - Ayaa 8
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

বই

  • সংক্ষিপ্ত হজ উমরা ও যিয়ারতসংক্ষিপ্ত হজ্জ উমরা ও যিয়ারত: এ গ্রন্থখানিতে হজ উমরা ও যিয়ারত সংক্রান্ত কাজসমূহের দলীলভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। সর্ব-সাধারণের উপযোগী করে সহজ করে রচনা করা হয়েছে। এটি মূলত কয়েকজন গবেষকের সম্মিলিত প্রচেষ্টার সংক্ষিপ্ত রূপ। এ গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া-গবেষক ও সম্পাদক হিসেবে এবং নুমান আবুল বাশার, ড. এটি এম ফখরুদ্দীন ও আলী হাসান তৈয়ব। তারা এ গবেষণা কর্মটি করার পেছনে যথেষ্ট শ্রম দিয়েছেন। তাছাড়া ড. আবদুল জলীল- যিনি ইসলামিক ফাউণ্ডেশনের একজন গবেষকও – তিনি গ্রন্থটি আদ্যোপান্ত ভাষাগত দিকগুলো সম্পাদনা করেছেন। গ্রন্থটি সম্পর্কে আমরা এটুকু বলতে পারি যে, বাংলাভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এ সংক্রান্ত সবচেয়ে সুন্দর গ্রন্থ।

    সংকলন : নুমান বিন আবুল বাশার - আলী হাসান তৈয়ব - এ টি এম ফখরুদ্দীন

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/373500

    Download :সংক্ষিপ্ত হজ উমরা ও যিয়ারতসংক্ষিপ্ত হজ উমরা ও যিয়ারত

  • রমজান বিষয়ক নির্বাচিত হাদিস (ভলিয়ম ১)রমজান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস এবং তার জীবনঘনিষ্ঠ ব্যাখ্যা

    সংকলন : সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/174511

    Download :রমজান বিষয়ক নির্বাচিত হাদিস (ভলিয়ম ১)

  • প্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণবর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।

    সংকলন : আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ

    অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/207318

    Download :প্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণপ্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণ

  • নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলামএটি একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা, যাতে একজন মুসলিম নারীকে ইসলাম কি কি সম্মান দিয়েছে এবং একজন মুসলিম নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অবশেষে নারীদের অধিকারের বিষয়ে যে-সব সন্দেহ উত্থাপন করা হয় থাকে, সেগুলোর জবাব দেওয়া হয়েছে।

    সংকলন : আব্দুর রাযযাক বিন আব্দুল মুহিসন আল আবআদ আল বদর

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের

    অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/334416

    Download :নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলামনারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম

  • জানাযার কিছু বিধানলেখক প্রশ্নোত্তরের মাধ্যমে এ কিতাবে মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করা, মৃত ব্যক্তির জানাযা, কাফন-দাফন, কবর যিয়ারত ও মৃতের পরিবারকে সমবেদনা জানানো বিবিধ বিষয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে বিস্তারিত আলোচনা করার প্রয়াস পেয়েছেন। যা প্রত্যেক মুসলমানের জানা থাকা অপরিহার্য।

    সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - সানাউল্লাহ নজির আহমদ

    অনুবাদক : শিহাব উদ্দিন হোসাইন আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/344610

    Download :জানাযার কিছু বিধানজানাযার কিছু বিধান

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share